শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

রাজাকার হতে চাওয়াদের দাবি মানা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজাকার হতে চাওয়াদের দাবি মানা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

কোটা আন্দোলকারীদের রাজাকার শ্লোগানের প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে, মেধার পক্ষে। এটার জন্য রাজাকার হওয়ার দরকার নেই। মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা রাজাকার হতে চাইবে; তাদের কোন দাবি মানা হবে না।

সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে শাহবাগে অবস্থানরত কোটা রাখার পক্ষে অবস্থান নেয়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জনসমাবেশে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

এর আগে রবিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে শুরু করে কোটাবিরোধী মিছিল। তবে কিছুক্ষণ পরেই তারা ছত্রভঙ্গ হয়ে গেলে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

এসময় কোটার রাখার পক্ষে মিছিল দেয়া সহ শোডাউন দেয় তারা।