শিরোনাম
টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহতদের পরিচয় মিলেছে কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ৬ বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাজশাহীতে ৭ দিন থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজশাহীতে ৭ দিন থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে
রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ বইছে

আগুনমুখোর তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রায় এক সপ্তাহ থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, প্রায় সপ্তাহ থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভনা খুবই কম রয়েছে, তবে দুই–এক জায়গায় বিচ্ছিন্ন ভাবে বৃষ্টি হতে পারে।

শনিবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.০ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ২৩ শতাংশ। গতকাল (শুক্রবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬.২ ডিগ্রী সেলসিয়াস। আর গত পরশু (বৃহস্পতিবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.০ ডিগ্রী সেলসিয়াস।

উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

আদনান/ আল / দীপ্ত সংবাদ