দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে মহানগরীর তেরোখাদিয়ার মির্জা নার্সিং কলেজ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি মহানগরীর বিল–শিমলা হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস চত্ত্বর পদক্ষিণ করে তেরোখাদিয়ার নার্সিং কলেজে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন মির্জা নার্সিং কলেজের চেয়ারম্যান আবু মো. হাসিবুল ইসলাম ফারুক, মির্জা নার্সিং কলেজের অধ্যক্ষ কারিমা খাতুনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন নাসিং কলেজের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে রাজশাহীতে প্রতি বছর ১২ মে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।

 

আদনান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।