দীপ্ত নিউজ
রাজনীতি

রাজনীতিতে সংকটের জন্য দায়ী সুবিধাবাদী রাজনীতিবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজনীতিতে সংকটের জন্য দায়ী সুবিধাবাদী রাজনীতিবিদ

“জাতীয় রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে এজন্য দায়ী সুবিধাবাদী কিছু রাজনীতিবিদ” বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি মো. আল মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বরিশাল মহানগর শাখা জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।

তিনি বলেন, একজন তৃণমূলের নেতা ও ছাত্র নেতা থেকে তৈরি নেতা যদি সংসদে যেতো তাহলে জনগণের কথাগুলো সংসদে তুলে ধরতে পারতো।

প্রধান অতিথির বক্তব্যে আল মামুন আরও বলেন, আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বর্তমানে দেশের রাজনীতিতে যে সংকট চলছে, তা থেকে উত্তরণের জন্য সবার আস্থা আছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর। এমন সৎ যোগ্য ব্যক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলেই সকল সমস্যার সমাধান হবে।

জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগরের আহ্বায়ক জাহিদ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বরিশাল জেলা শাখার সাবেক আহবায়ক বাহাদুর, বরিশাল মহানগর শাখার সদস্য সচিব মিরাজ খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মৃধা মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য তুষার প্রধানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসএ/দীপ্ত নিউজ