শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাণিজ্য

রাজধানীর ১৬টি স্থানে বসছে কোরবানির পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীর ১৬টি স্থানে বসছে কোরবানির পশুর হাট
ছবি: সংগৃহীত

এ বছর ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার দুই সিটিতে ১৬টি অস্থায়ী হাট স্থাপন করা হবে। নিয়ম অনুযায়ী এসব হাটের মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট পাঁচ দিন। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আটটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে বাকি আটটি হাট।

এছাড়া উত্তর সিটির গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী পশুর হাটে কোরবানির পশু কেনা–বেচা হবে।ইতোমধ্যে তালিকাভুক্ত ১৬টি হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়েছে।

গত ২ মে ডিএনসিসি ডিএনসিসি হাটের দরপত্র আহ্বান করে। দরপত্র অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকা, মিরপুর সেকশন–৬–এর ইস্টার্ন হাউজিং এলাকা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) সংলগ্ন খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে।

অন্যদিকে গত ২৭ এপ্রিল সাতটি পশুর হাটের দরপত্র আহ্বান করে ডিএসসিসি। দরপত্র অনুযায়ী পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা এবং লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা ও আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায় সাতটি হাট বসবে।

পরে ডিএসসিসির পক্ষ থেকে গত ৩০ এপ্রিল আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায় আরেকটি পশুর হাট বসানোর দরপত্র আহ্বান করা হয়।

 

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।