দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীর এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাজধানীর এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৪টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোন এডিসি মো. শওকত আলী। 

তিনি বলেন, শপিং ব্যাগের মধ্যে লাল টেপ দ্বারা মোড়ানো কিছু বস্তু দেখা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। পরীক্ষা করে তারা সেগুলো দেখছে আসলে বোমা না অন্য কিছু।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।

 

এসএ