শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ধর্ম

রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে বৃষ্টির জন্য নামাজ আদায়
বৃষ্টির জন্য খোলা মাঠে মুসল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায়। ছবি: ভিডি্ও থেকে নেয়া

দেশজুড়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরম থেকে রক্ষা এবং বৃষ্টির জন্য খোলা মাঠে মুসল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি বিশেষজ্ঞ শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

ইসতিসকার নামাজের ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। পরে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।