শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা

প্রবল ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে বুধবার সকাল থেকে অনিদিষ্ট কালের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন” এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর ২০২৩ তারিখ বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

যে কোন জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।

অপরদিকে ঘূর্ণিঝড় হামুন এর প্রভাবে সকাল থেকে রাঙামাটিতে হালকা বৃষ্টিপাত অব্যহত রয়েছে।

 

মিশু দে/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।