শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

রমজানে আল-আকসায় নামাজ পড়া নিয়ে যা জানাল ইসরায়েল

আল আমিন
আল আমিন
রমজানে আল-আকসায় নামাজ পড়া নিয়ে যা জানাল ইসরায়েল
সংগৃহীত ছবি

ফিলিস্তিনি মুসল্লিরা পবিত্র রমজানে আল–আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন। মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর।

প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল–আকসায় নামাজ আদায় করেন। গত বছর অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, ফলে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমনকি ইসরায়েলের এক মন্ত্রী দাবি করেন, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশ করতে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুন: রমজানে আল আকসায় নামাজ পড়তে দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের 

তবে মুসলিমদের আল–আকসায় নামাজ পড়তে দেওয়ার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোটা ইসরায়েলের নিজের নিরাপত্তার জন্যই ক্ষতিকর।

এদিকে রমজানের শুরু থেকেই এ মাসের পবিত্রতা রক্ষায় মুসলিমদের আহ্বান জানিয়েছে হামাস।

 আগামী ১১ বা ১২ মার্চ থেকে শুরু হচ্ছে রমজান মাস।

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।