শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
দীপ্ত নিউজ
রাজনীতি

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে বিএনপি। তবে ৬৪ জেলার মধ্যে ২৬টির সবকটি আসনে প্রার্থী দিয়েছে। বাকি ৩৮টি জেলায় ৬৩ আসনে কোনো প্রার্থী দেয়নি। এর মধ্যে একটি জেলায় কাউকেই মনোনয়ন দেয়নি বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি প্রকাশিত তালিকায় দেখা গেছে, বাগেরহাট জেলার ৩টি আসন থাকলেও কোনোটিতে প্রার্থী দেয়া হয়নি। তালিকায় জেলার ৩টি আসনের প্রার্থীর নামের ঘর খালি রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন– বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

এসএ