শিরোনাম
ধর্মীয় সম্প্রীতি নষ্টে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ১৩ নির্দেশনা ফায়ার সার্ভিসের বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজশাহী আসছেন মঙ্গলবার, ব্যাপক প্রস্তুতি ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
দীপ্ত নিউজ
অর্থনীতি

যেভাবে ১০ লাখ টাকা ঋণ পাবেন প্রবাসীরা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যেভাবে ১০ লাখ টাকা ঋণ পাবেন প্রবাসীরা

জামানত ছাড়াই ব্যাংক–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নিয়মিত ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন– এমন অনিবাসী বাংলাদেশিরা এই ঋণ সুবিধা পাবেন। রেমিট্যান্স পাঠানোর প্রবণতার ওপর ভিত্তি করে ওই প্রবাসীর ঋণ মঞ্জুর করবে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংক। চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।

ব্যাংকের প্রচলিত হারে ওই ঋণের সুদ দিতে হবে। এই ঋণ ছাড়ের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সব ধরনের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।