দীপ্ত নিউজ
জাতীয়

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিশেষ দলকে সমর্থন করে না- মিলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিশেষ দলকে সমর্থন করে না- মিলার

 

বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নেতা নির্বাচনের আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো বিশেষ দলকে সমর্থন করে না।

মিলার আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র।

গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সে জন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ