দীপ্ত নিউজ
বাংলাদেশ

যমুনা নদীতে বৃদ্ধ নিখোঁজ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
যমুনা নদীতে বৃদ্ধ নিখোঁজ

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আব্দুল জলিল সরদার (৭৫) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের রংপুর ইউনিটের ডুবুরি দল।

আব্দুল জলিল সরদার উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে জলিল সরদার দক্ষিণ সাথালিয়া এলাকার যমুনা নদীতে গোসল করতে যান। এসময় পানিতে ডুবে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেলে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খোঁজাখুঁজি করছেন।

সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

 

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।