শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মোংলা বন্দরে কয়লা নিয়ে এমভি অ্যাস্পেন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মোংলা বন্দরে কয়লা নিয়ে এমভি অ্যাস্পেন

 

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি অ্যাস্পেন নামক একটি বানিজ্যিক জাহাজ।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বর এ্যাঙ্কারেজে নোঙ্গর জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিষ্টিক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, ৯ আগষ্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৭ হাজার ৮ শত মেট্রিক টন কয়লা খালাস করে। লাইটার যোগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

তিনি আরও জানান, বাকী ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙ্গর করে এমভি অ্যাস্পেন নামক জাহাজটি। হারবাড়িয়া থেকে কয়লা খালাস করে লাইটার যোগে পৌছনো হবে তাপ বিদ্যু কেন্দ্রের জেঠিতে।

এর আগে ২৮ আগষ্ট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের এসেছিলো আরও একটি বাণিজ্যিক জাহাজ।

 

এসএ/দীপ্ত নিউজ