শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটের মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা।

এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে ইপিজেডের সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিক, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল থেকেই শ্রমিক ছাটাই ও ন্যায্য পাওনার প্রতিবাদে শ্রমিকরা মোংলা ইপিজেড এর মূলফটকের সামনে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম ও ইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে ইপিজেড এর নিরাপত্তাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে।

এসময় বিক্ষোভ করতে থাকা শ্রমিকরা জানান, প্রায় পাঁচ হাজার শ্রমিককে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। ছাটাইয়ের আগে তিনটা বেসিক (তিন মাসের বেতন) ও দুইটা বোনাস পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা না করে ছাঁটাই করলে শ্রমিকরা এর প্রতিবাদ জানায়। এসময় ইপিজেডের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের মারধর করে।

বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান বলেন, শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে মোংলা ইপিজেডে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখন পরিবেশ শান্ত আছে। ফের উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মামুন / আল / দীপ্ত সংবাদ