বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মে দিবসে নানা দাবিতে বেগুনবাড়িতে শ্রমিক সমাবেশ ও র‍্যালি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে ৮ ঘণ্টা কাজে মর্যাদাপূর্ণ মজুরি, কাজের স্বীকৃতি ও নিরাপত্তার দাবি নিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ মে) বিকাল ৩.৩০টায় তেজগাঁও বেগুনবাড়ির সিদ্দিক মাস্টারের ঢালে এ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনজিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরীসহ শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More