শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেহেরপুরে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
মেহেরপুর ইজতেমায় আসা মুসল্লিরা

মেহেরপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।

মেহেরপুর শহরের সরকারি কলেজ মাঠে বুধবার (১৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ইজতেমার বয়ান শুরু হয়।

জেলা ইজতেমা আগামী শুক্রবার জুম্মার নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বলে জানিয়েছেন ইজতেমা বাস্তবায়ন কমিটি।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইমামরা ইসলামী বক্তব্য দিচ্ছেন। ইজতেমা ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে সুপ্রিয় পানি, টয়লেট ও অজুখানা তৈরি করে দিয়েছে মেহেরপুর পৌরসভা। জেলা ইজতেমা কমিটির পক্ষ থেকে জানানো হয় মেহেরপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে ৩০ হাজার মুসল্লী ইজতেমায় অংশ নেওয়ার সম্ভাবনা কে সামনে নিয়ে তাবুসহ সব ধরনের মাঠ প্রস্তুত ও ভলেন্টিয়ার নিয়োজিত রয়েছে।

 

জাকির/মোরশেদ আলম/দীপ্ত নিউজ