শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বিদেশী পিস্তলসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বিদেশী পিস্তলসহ আটক ৫
অনলাইন জুয়ার মাস্টার মাইন্ডসহ আটক ৫ যুবক।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার অনলাইন জুয়ার মাস্টারমাইন্ডসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবপুর গ্রামে শেখ বিজয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- শেখ বিজয়, প্রিন্স শেখ, শাহিন রেজা, রাজন হাসান ও আলামিন হোসেন।

আরো পড়ুন: জয়পুরহাটে বিদেশী পিস্তলসহ মাদক কারবারী গ্রেফতার

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির নির্মাণাধীন ট্যাংকির ভিতর থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি, একটি প্রাইভেটকার ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে মুজিনগর থানায় আনা হয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান সাংবাদিকদের বলেন, শেখ বিজয় অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড হিসেবে আরও কয়েকবার পুলিশের হাতে আটক হয়। প্রাথমিকভাবে ধারণা করছি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে এলাকায় তাদের অবস্থান হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সাইবার ক্রাইম আইনে মুজিবনগর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

জাকির/ সুপ্তি/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।