শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেহেরপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেহেরপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর জামেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৯ মে) বিকেল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসাইন ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সহ সুধীজনরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলার সভাপতি হাসানুজ্জামান মালেক।

বক্তারা ওয়াজেদ মিয়ার জীবন ও তার কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।