শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
মেহেরপুরে অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

 

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

সজল আহমেদ জানান, শহরের মুখার্জি পাড়ার মেসার্স শফি ওয়েল মিল নামক প্রতিষ্ঠানকে লাইসেন্স বহির্ভূতভাবে অস্বাস্থ্যকর প্রক্রিয়ার তেল উৎপাদন করায় প্রতিষ্ঠানের মালিক ওমর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা ও থানারোডে মেডিসিন পয়েন্ট নামক ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামডহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।