বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ম্যারাডোনা’কে পেছনে ফেললেন মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই নিজ দেশের ১০ নম্বর জার্সি গায়ে ৫ বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করলেন লিও।

ব্যক্তিগত অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত করলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই নিজ দেশের ১০ নম্বর জার্সি গায়ে ৫ বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করলেন লিও।

২০২২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন মেসি। এবারও খেলছেন একই নম্বর জার্সিতে। এ নিয়ে পাঁচ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে খেলছেন ফুটবলের এই রাজপুত্র।

এতে তিনি ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে দিয়েছেন। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ৪টি আসরে ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More