শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুটি ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, ‘দুপুরে কার্পাসডাঙ্গা বাজারের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিশ্বাস মেডিনোভা নামক ফার্মেসিতে ভালো ওষুধের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রয়ের প্রমান পাওয়া যায়। এছাড়া বিক্রির উদ্দেশ্যে সেলফে ও ফ্রিজে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিক সাইফুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে মেসার্স হায়দার ফার্মেসির মালিক হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।‘

অভিযানে সহযোগীতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির টিম।

জান্নাতুল আওলিয়া/ পুর্ণিমা /দীপ্ত নিউজ

জান্নাতুল আওলিয়া/ পুর্ণিমা /দীপ্ত নিউজ