শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মুদি দোকানে অগ্নিকাণ্ড, দশ লাখ টাকার ক্ষতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মুদি দোকানে অগ্নিকাণ্ড, দশ লাখ টাকার ক্ষতি
অগ্নিকাণ্ডে প্রায় দশ লাখ টাকার সম্পদের ক্ষতি

ফেনী শহরের শাহীন একাডেমী রোড, বাইতুল আজিজ জামে মসজিদ সংলগ্ন মেসার্স তাওহীদ স্টোরে অগ্নিকাণ্ডে প্রায় দশ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মালিক দাবি করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শাহীন একাডেমী রোডের মেসার্স তাওহীদ ষ্টোর গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানের মালামাল পুড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: পাবনায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

মেসার্স তাওহীদ স্টোরের মালিক আবু সায়েদ জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর গভীর দশ আগুন লাগার খবর পান। এসে দেখেন আগুনে ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, শাহীন একাডেমি রোড়ে একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

মামুন / আল / দীপ্ত সংবাদ