শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

মুক্তি পেল বহুল আলোচিত ওয়েব ফিল্ম ‘পরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুক্তি পেল বহুল আলোচিত ওয়েব ফিল্ম ‘পরি’
ওয়েব ফিল্ম ‘পরি’

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আজ দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি ওয়েব ফিল্ম ‘পরি’। এতে অভিনয় করেছেন নতুন দিনের মেধাবী অভিনেত্রী পূজা চেরি এবং দেশীয় শোবিজ অঙ্গনের সুপারস্টার অভিনেতা ফারহান আহমেদ জোভান।

রায়হান খানের চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজা, জোভান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, নরেশ ভূঁইয়া, বাশার বাপ্পি, সাক্ষ্য শহিদ, সিনথিয়া ইয়াসমিন প্রমুখ।

ওয়েব ফিল্ম ‘পরি’

পরি”র গল্প মানবপাচার নিয়ে হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবই আছে।

“পরি” ওয়েব ফিল্মে দেখা যাবে, পাচারকারীদের খপ্পড়ে পড়ে বাংলাদেশি এক মেয়ে থাইল্যান্ডে আটকে আছে। সে ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমান্বয়ে তার জীবন আঁধারে ডুবতে থাকে। ঠিক তখনই জোভান তার জীবনে আলোর সন্ধান নিয়ে আসে। তবে পর্দার এ নামী অভিনেতা কি সত্যিই বাস্তব জীবনের নায়ক হতে পারবে নাকি?

সব প্রশ্নের জবাব মিলবে সিনেমাটিতে।

 

‘পরি’ দেখতে ক্লিক করুন> https://www.deeptoplay.com/films/pori

 

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।