শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

রাজধানীর মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউন সংলগ্ন প্রিন্টিং কারখানায় মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১৬ জনের মর্মান্তিক মৃত্যুর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কর্মস্থলে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ প্রদানের জন্য সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি–না–তা খতিয়ে দেখা, কারখানার ঝুঁকি নিরূপণ, ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।