
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জার্মানিতে হতে যাওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এদিকে, আজ দুপুরে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপোয় ও জার্মানির রাষ্ট্রদূত আখিম টোস্টার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স ও জার্মানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশ দুটির সাথে অংশীজন হিসেবে কাজ করবে ঢাকা।
আরও পড়ুন: চীনের আরও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী
এসএ/দীপ্ত নিউজ








