শিরোনাম
টিভিতে আজকের খেলা নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স
দীপ্ত নিউজ
ক্রিকেট

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মালয়েশিয়ার বিপক্ষে লক্ষ্য পূরণ করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে টাইগ্রেস বোলাররা।

বুধবার (২৪ জুলাই) ডাম্বুলায় মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।

এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।