শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

‘মার্চ ফর গাজা’: মিছিলে যোগ না দেয়ায় ইপিজেডে হামলা, গ্রেপ্তার ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘মার্চ ফর গাজা’: মিছিলে যোগ না দেয়ায় ইপিজেডে হামলা, গ্রেপ্তার ৪৫

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে দুটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা।

প্রত্যক্ষদর্শী জানায়, কয়েকশ লোক সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড‘এর সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি এক পর্যায়ে ইপিজেড ভেতরে ঢুকে পড়ে এবং কারখানা শ্রমিকদের মিছিলে যোগ দেওয়ার অনুরোধ জানান। কিন্তু কারখানার উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা মিছিলে যোগ দিতে অস্বীকৃতি জানালে ভাঙচুর শুরু করেন মিছিলকারী।

পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেড–এর ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট এবং আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নারায়গঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‍্যাব ও সেনাবাহিনী। পরবর্তীতে সেনাবাহিনী ৪৫ জনকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনার পেছনে ‘অন্য কোনো ষড়যন্ত্র’ কাজ করতে পারে। ফিলিস্তিন ইস্যু তো নিরপেক্ষ ইস্যু। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছে কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

গৌতম/ইএ/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।