দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক ।

বুধবার (১৩ জুন) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

আসামী তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে।

আদালত জানায়, স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তার স্বামী তরিকুল বিভিন্ন জায়গায় ভাড়া থাকতো। বিয়ের পর থেকে তরিকুল বৃষ্টিকে শারীরিক ও মানসিক যন্ত্রনা দিতো। ২০২০ সালে গাছের ডাল দিয়ে বৃষ্টিকে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে তরিকুল পালিয়ে যায়।

বৃষ্টির পরিবার মামলা করলে বিচারিক প্রক্রিয়া শেষে তরিকুলকে যাবজ্জীবন ও বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

জাহিদুল হক চন্দন/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।