শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে বৈকালিক বহির্বিভাগ সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে বৈকালিক বহির্বিভাগ সেবা চালু

দেশের ১২ টি জেলার সাথে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বৈকালিক বর্হিবিভাগ সেবা চালু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ৩ টার দিকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক এ সেবার উদ্বোধন করেন।

এ সময় জেলা হাসপাতালের দ্বিতীয় তলায় ভার্চুয়ালি অনুষ্ঠানে জেলা প্রশাসক ( সার্বিক) সানোয়ারুল হক, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্মদ বাহাউদ্দীন, আরএমও ডা.একেএম রাসেলসহ চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে জেলা হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় পাচঁটি রুমে পাঁচজন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিবেন। মেডিসিন, শিশু, গাইনী ও প্রসূতি,সার্জারি ও মেডিকেল অফিসার বৈকালিক বর্হিবিভাগে দায়িত্ব পালন করবেন। এদের সহায়তাকারী ও নাসর্রাও দায়িত্ব পালন করবেন।

এদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট ফি ৪০০, জুনিয়র কনসালটেন্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী ৩০০ ও এমবিবিএস ২০০ টাকা নির্ধারন করা হয়েছে। প্রয়োজনের আরো চিকিৎসক বাড়ানো হবে।

আল/দীপ্ত

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।