শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে নকল প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা
জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অবৈধ্য ও নকল প্রসাধনী বিক্রি করার দায়ে সায়িম কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অমিত ফার্মেসিকে চার হাজার ও মহব্বত মেডিকেল হলকে এক হাজার টাকা জরিমানা করেন।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক আব্দুল লতিফ স্যারের নির্দেশে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিকস জব্দ ধ্বংস করা হয়। নকল কসমেটিকস বিক্রির দায়ে সায়িম কসেমটিকস নামের প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান শেষে ঝিটকা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রমজান মাসে অবৈধ মজুদ রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ও মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।