দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে দুই হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে দুই হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে দুই হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালতের বিচারক। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  দুপুর ১ টার দিকে অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল এলাকায় বিথী হত্যা মামলায় কফিল,আওলাদ ও দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। অপর আসামী হেলালকে এ মামলা থেকে খালাস দিয়েছে আদালত। 

অপরদিকে মানিকগঞ্জের খাগড়কড়ি এলাকার স্বরস্বতী হত্যা মামলায় রঞ্জিত কুমার মন্ডলকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ সময় আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ মামলার অপর আসামী আতোয়ার হোসেন ওরফে আতাইকে খালাস প্রদান করা হয়েছে। 

 

জাহিদুল হক চন্দন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ