শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে জেলা শহরে ঢাকা–আরিচা মহাসড়কে মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় সরেজমিন দেখা গেছে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি ধাতুর তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ পুড়ে কালো রং ধারণ করেছে।

সদর থানা–পুলিশ ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রঙের প্রাইভেট কারে করে ৩ ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন। স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির চাকার টায়ার জড়ো করেন তাঁরা। এরপর চাকার টায়ারে পেট্রল ঢেলে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে।

মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।