শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মানিকগঞ্জে জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

 

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১১১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রেহেনা আকতার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত করিম রাসেল, প্রচার সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশে অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, সফলতা ও সার্থকতা এক বিষয় নয়। তোমরা পরিক্ষায় সফলতা অর্জন করেছো। তবে কর্মজীবনে তোমরা সমাজ ও রাষ্ট্রকে কি দিবে সেটাই হচ্ছে সার্থকতা।

সভা শেষে ওমর–সালিমা স্কলারশিপ এবং দিল মোহাম্মদ খান মেমোরিয়াল স্কলারশিপ এর সহযোগিতায় ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয় ও শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৮০০ গাছের চারা বিতরণ করা হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।