শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে গরুচোর আটক, গরু ও পিকআপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানিকগঞ্জে গরুচোর আটক, গরু ও পিকআপ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরুন্ডি এলাকা থেকে আকবর আলী (৩৫) নামের এক গরু চোরকে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ ও ৫ টি গরু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বেলা ৩ টার দিকে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাটুরিয়া উপজেলার বরুন্ডি এলাকায় ভোরের দিকে গরু চোরেরা দুটি পিক আপ গাড়িতে করে ৬ টি গরু চুরি করে নিয়ে যায়।ওই সময় এলাকার লোকজন বিষয়টি সাটুরিয়া থানায় অবহিত করে।পরে ডিউরত পুলিশ সদস্যরা একটি পিকআপ গাড়ি থেকে ৫ টি গরু উদ্ধার ও আকবর আলীকে আটক করে। অপর গাড়িতে থাকা গরুটি নিয়ে চোরেরা পালিয়ে যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি চোরদের ধরতে অভিযান চলছে।

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।