শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরা ও শ্রীপুর ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরা ও শ্রীপুর ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের সাধারণ নির্বাচনে মাগুরা সদর উপজেলায় ১৫ জন ও শ্রীপুর উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, বিকাল ৪ টা পর্যন্ত যে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তার মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে শ্রীপুর উপজেলায় ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাই চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৮ মে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।