শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় লক্ষাধিক টাকার সবজি খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় লক্ষাধিক টাকার সবজি খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা
কৃষক লাকু শেখ।

ধারদেনা করে লিজ নেওয়া ২৫ শতাংশ জমিতে ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলেন কৃষক লাকু শেখ। সে জমির অর্ধেক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুধু ক্যাপসিকাম নয় তার আরও ৩৫ শতক জমির করলা, মরিচ ও আলু খেতের গাছ তুলে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মাগুরার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছ। এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক লাকু শেখ।

লাকু শেখ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত

সরেজমিনে দেখা যায়, ৫০ শতাংশ জমিতে বেড মালচিং পেপার পদ্ধতিতে ক্যাপসিকাম, মরিচ ও করলা চাষ করেছিলেন লাকু শেখ। রাতের আধারে সেসব গাছের চারা উঠিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ হাতে নিয়ে আহাজারি করছেন লাকু শেখ ও তাঁর স্ত্রী।

ক্ষতিগ্রস্থ লাকু শেখ জানান, কিছুদিন পরই খেত থেকে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করতে পারতাম। জমি লিজ করে কিস্তিতে টাকা নিয়ে জমি চাষাবাদ করেই সংসার ও ছেলে–মেয়ের লেখাপড়ার খরচ চালাতাম। এখন ঋণ শোধ করব কীভাবে তাই ভাবছি। আমি সন্দেহও করতে পারছি না কে এ কাজ করেছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ