শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় মেডিকেল কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

Adib Jamal
Adib Jamal
মাগুরায় মেডিকেল কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় দিব জয়ী দাশ (২২) নামের এক মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যা করেছে। ঐ ছাত্রী ফরিদপুর মেডিকেল কলেজর প্রথম বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার গ্রামের বাড়ী মাগুরা সদরের বেরইল পলিতা ইউপির বাটাজোড় গ্রামে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়।

পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে ঝুঁলে থাকতে দেখে নামিয়ে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

জয়ী দাশ বেরইল নাজির আহম্মেদ ডিগ্রি কলেজর প্রভাষক প্রদীপ কুমার দাশ এর মেয়ে। নিহতের মা গোয়ালবাথান সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পরিবার সূত্রে জানা যায়,ফরিদপুর মেডিকেল কলেজে পড়াশোনা করতে গিয়ে সে মানুষিকভাবে হতাশাগ্রস্থ্য হয়ে পড়ে। ডাক্তারী পড়ার যে ব্যবহারিক গুলো যেমন– কঙ্কাল নিয়ে কাজ করা এগুলোর সাথে সে নিজেকে খাপখাইয়ে নিতে না পারার কারণে মানুষিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।

 

শ্রাবণ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।