শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় পিস্তলে গুলিসহ তিন কিশোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় পিস্তলে গুলিসহ তিন কিশোর গ্রেপ্তার
মাগুরায় পিস্তলে গুলিসহ তিন কিশোর গ্রেপ্তার

মাগুরায় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ তিন উঠতি বয়সে কিশোর গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ।

সোমবার(৩ জুলাই) জেলার শালিখা উপজেলার হরিশপুর পশ্চিমপাড়া চারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের শাহিনুর রহমানের পুত্র ইয়াসির আরাফাত (১৯), একই গ্রামের শারিফুল মোল্লার পুত্র জিসান মোল্ল্যা (১৯) ও পাঠান পাইকপাড়া গ্রামের মহব্ব আলী খান এর পুত্র মাহিম খান মিরাজ (১৮)।

থানার ওসি মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জুলাই) সকালে শালিখা থানাধীন হরিশপুর গ্রামস্থ হরিশপুর পশ্চিম পাড়া চারঘাঁট এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।