শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজধানী

মাইলস্টোন ট্রাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু আরিয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাইলস্টোন ট্রাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু আরিয়ান

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে দীর্ঘ ১২২ দিন চিকিৎসা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ১২ বছর বয়সী শিশু আরিয়ান আফিফ বাড়ি ফিরছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আরিয়ানকে সুস্থ করে তুলতে পুরো ইউনিট সার্বক্ষণিক পরিশ্রম করেছে। আরিয়ানের পরবর্তী ফলোআপসহ প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।’

এছাড়া আরিয়ানের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ইনস্টিটিউটের এ ভারপ্রাপ্ত পরিচালক।

চিকিৎসকরা জানান, ১২২ দিনে আরিয়ানের ৩৪টি অস্ত্রোপচার করতে হয়েছে। প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়ে গত ২১ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। এর মধ্যে ৮ বার তাকে আইসিইউতে নিতে হয়, ৩ দিন ছিলেন লাইফ সাপোর্টে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।