মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, শুধুমাত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী রাফিউল ইসলাম।

শুনানি শেষে রাফিউল ইসলাম বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন একটি অ্যাপ্লিকেশন দিয়েছিল, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। আমি আদালতে বলেছি, সড়ক পরিবহন আইন ২০১৮এর ধারা হলো ৪০এ। ৪০এ বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা ৮০সেকশন ৮৪ দ্বারা অফেন্স এবং পানিশেবল অফেন্স। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।

আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নাই। হাইকোর্টও পারমিশন দেয়নি,’ বলেন আইনজীবী।

উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি চলন্ত এসি স্লিপার বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে স্থানীয় জনতা ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাঁচ ভেঙে ভেতরে থাকা শিশু ও নারীসহ প্রায় ৩০ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More