শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
নির্বাচন-২৪

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

 

অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ–৩ আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণচলছে। সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, কেন্দ্র ও আশপাশের এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোটের দিন বিকালে ওই কেন্দ্রে দুই দফা হামলা চালায় দুর্বৃত্তরা। বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায়, ওই কেন্দ্রের ভোট গণনা এবং ময়মনসিংহ–৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।

 

এসএ/দীপ্ত নিউজ