শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু
সংগৃহীত ছবি

ময়মনসিংহে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ীর পেছনে রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিদ্যাময়ী রেলক্রসিংয়ে উঠে পড়া অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

এই ঘটনায় আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল / দীপ্ত সংবাদ