দীপ্ত নিউজ
রাজনীতি

মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা

বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের প্রচার–প্রচারণা।

প্রচারণার শেষ দিনে পাড়া মহল্লা থেকে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন মোবাইল প্রতিকের মেয়র প্রার্থী ডা. শফিকুল ইসলাম। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

 

আরও পড়ুন: নির্বাচনে না আসায় বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে: কাদের

নির্বাচনে ৫০ হাজার ৬৯৯ জন ভোটারের বিপরীতে ৫ জন মেয়র প্রার্থী, ৪১ জন কাউন্সিলর প্রার্থী ও ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন সম্পান্নের লক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা।

 

ইমরান/ সুপ্তি/ দীপ্ত নিউজ