মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের ১০৬ কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে ২ থেকে ৩ সেকেন্ড কাঁপুনি অনুভব করেন। এরপর এটি থেমে যায়। অল্প সময়ের মধ্যেই আবারও ২ থেকে ৩ সেকেন্ড সবকিছু কাঁপতে থাকে। তবে দ্বিতীয়বার ঝাকুনির তীব্রতা কম ছিল।

ভূমিকম্পের প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়।

এর আগে, গত ৭ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More