শিরোনাম
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, গ্রাম পুলিশসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, গ্রাম পুলিশসহ গ্রেফতার ৩

বাগেরহাট রামপাল উপজেলার পল্লীতে দড়ি দিয়ে হাত–পা বেধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে ইয়সিন আরাফাত (১৪) নামে এক শিশু নির্যাতনের ঘটনায় গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে শিশুকে চোর অপবাদ দিয়ে রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় দড়ি দিয়ে বেধে হত্যার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় রাস্তার উপর নির্যাতন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মল্লিকের বেড় ইউনিয়নের গ্রাম পুলিশ নাসিম খান (৩৬), মাহমুদ ইসলাম (২৫) ও কেরামত হাওলাদার (৫০)। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে।

জানা যায়, উপজেলার মল্লিকের বেড় গ্রামের দিনমজুর অলিয়ার সাথে প্রতিবেশী সরোয়ারের পূর্ব শত্রুতা জের ধরে সরোয়ার গ্রাম পুলিশ নাসিমকে ম্যানেজ করে অলিয়ার ছেলেকে চোর অপবাদ দিয়ে শুক্রবার সকাল ৯টায় শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ আহত শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করে এবং রাতভর অভিযান চালিয়ে নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে গ্রেফতারকৃত ৩ জনসহ ৫ জনের নামে মামলা করেন। গ্রফতারকৃতদের শনিবার (২২ জুলাই) দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

মামুন/এসএ/দীপ্ত নিউজ