শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ধর্ম

মধ্যপ্রাচ্যে ১ মার্চ রমজান শুরু হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যপ্রাচ্যে ১ মার্চ রমজান শুরু হতে পারে

মধ্যপ্রাচ্যে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ তথ্য জানিয়েছে।

যেহেতু শাবানের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়; সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রজমানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকরা বলছেন, ওইদিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী ১ মার্চ থেকে ওই অঞ্চলে শুরু হবে পবিত্র মাস।

আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার ব্যাপারে বলেছে, ২৯ জানুয়ারী বুধবার ১৪৪৬ হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওই দিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিশ দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।

এদিকে এ বছর ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার একটি সম্ভাবনা তৈরি হলেও; জ্যোতির্বিদদের সর্বশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারিতে রজমান মাস দেখতে আরও এক বছর অপেক্ষা করতে হবে। সূত্র: ঢাকা পোস্ট