৪.৪K
নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার কাজ করা হবে।
এদিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।