শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মইলা নদীতে কিশোরের মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মইলা নদীতে কিশোরের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মইলা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে রাসেল ইসলাম (১১) নামে কিশোরের মৃত্যু হয়েছে ।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বার পাইকার গড় এলাকায় মইলা নদীতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর রাসেল ইসলাম ঐ এলাকার লোকমান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত রাসেল দুপুরে বাড়ির পাশে মইলা নদীতে গোসল করতে যায় । অনেকক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, রাসেল আনুমানিক দুপুর ১ টার দিকে পানিতে নেমে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী বিকাল ৪ টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। আমরা গিয়ে প্রায় ঘন্টা খানিক উদ্ধার কাজ চালিয়ে মৃত্যু অবস্থায় রাসেলের লাশ উদ্ধার করি।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। লাশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।

 

এসএ/দীপ্ত নিউজ