শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। পূনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক বিধবা, প্রতিবন্ধীসহ সকল সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফের চাল বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল। ঐ সময় তারা আপনাদের পাশে না থেকে, সরকারের বিরুদ্ধে অপ্রচার করেছে। ভ্যাকসিন দিলে মানুষ মরে যাবে। বরং আমরা সময় মত ভ্যাকসিন না দিলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। আমরা করোনা নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম হয়েছি। ভারতের মত বৃহত্তম রাষ্ট যেখানে ব্যর্থ হয়েছে। আমরা থ্যাইল্যান্ড, শ্রীলংকার চেয়ে আগে ভ্যাকসিন সংগ্রহ করে আপনাদের বিনামূল্যে দিয়েছি। প্রতিটি মানুষকে ৩–৪ বার ভ্যাকসিন দিয়েছি।

বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন, তারা ক্ষমতায় থাকতে বোমা বাজি করে মনুষ হত্যা করেছে। তাদের সময় শিক্ষার্থীদের নতুন বই দিতে পারে নাই। কয়েক মাস পর নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রীর বানানোর আহবান জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা জানি আপনারা খুব কষ্টে আছেন। দ্রব্য মূল্যের দাম অধিক বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারনে তেলের দাম অধিক বৃদ্ধি পেয়েছে। তবে এখন আস্তে আস্তে দাম কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঈদে আপনাদের পাশে থাকার চেষ্ট করে যাচ্ছেন। টিসিবির মাধ্যমেও সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা হচ্ছে।

এ সময় বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শান্তা রহমান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ সাটুরিয়া ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

জাহিদুল হক চন্দন / আল /দীপ্ত সংবাদ